আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি বলেছেন, আর্থিকভাবে অস্বচ্ছল যে কোনো নাগরিক আইনগত সহায়তা পাবেন, এটাই স্বাভাবিক। আইনগত সহায়তা পাওয়া তার প্রতি করুণা নয়। এটা তার অধিকার।
দেশের মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণি কক্ষে পাঠদান। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সারাদেশে চলমান তাপ প্রবাহের মধ্যে আজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছর এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তবে এরআগে চলতি বছরের অক্টোবর মাসে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। প্রকল্প
আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ওইদিন প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার (২৭ এপ্রিল)
ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১১টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু
পিরোজপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে এখানে কোন প্রার্থীর বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেহ কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সরকার প্রধান সহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা অবলম্ভন করছেন কোথাও কোন অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন। শনিবার (২৭ এপ্রিল) বিকালে পিরোজপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এ সময় তিনি আরো বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা এবারের উপজেলা পরিষদ নির্বাচন আরো কঠোর ও নিরপেক্ষ থাকবেন প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট কারো কোন ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এর আগে ওই দিন বিকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো আহসান হাবিব খান।ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল ইসলাম, র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, প্রমুখ। এ সময় প্রথম ধাপে অনুষ্ঠিত জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময় করেন।