চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। রোববার (১৫ মার্চ) পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৬ হাজার ৫১৫
দেশে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ৮ জন। রাজধানীর মহাখালীতে আজ স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক
করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন।
যশোরের কেশবপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইতালি, স্পেন ও ফ্রান্সে একদিনে ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।চীনের পর করোনাভাইরাসের ভয়াবহ থাবার কবলে পড়েছে ইউরোপ। বিবিসি’র বাংলার প্রতিবেদনে বলা হয়, ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে এবং
কোয়ারেন্টাইনে (ভাইরাসের সংক্রমণ রোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি আরব প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী