শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার : নাহিদ ইসলাম খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত ময়মনসিংহ মেডিকেল কলেজে সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ : স্বাস্থ্যমন্ত্রী মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না : ইরান ক্যানসারে আক্রান্ত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন মোহাম্মদপুর বিশেষ অভিযান ১৩ ছিনতাইকারী গ্রেফতার মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু ফিলিপিন্সে দুটি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ প্রধানমন্ত্রীর জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার আশা করছে টোকিও।

খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮.৪২ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

অবরোধের কারণে শনিবার (২৪ অক্টোবর) ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো রুটে যানবাহন চলাচল করেনি।

অবরোধের সমর্থনে জেলা শহরের বিভিন্ন সড়কে পিকেটারদের পিকেটিং করতে দেখা যায়। সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেন পিকেটাররা। তবে খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা সরিয়ে দেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা ছিলো। এছাড়া জেলার প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এদিকে সকাল থেকে হঠাৎ যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন খাগড়াছড়িতে আসা দূরদূরান্তের যাত্রীরা। ঢাকা থেকে আসা যাত্রী মো. শহিদুল ইসলাম জানান, সকালে বাস থেকে নেমে তিনি জানতে পারেন আজ আধাবেলা সড়ক অবরোধ চলছে। বাধ্য হয়ে তাকে দীর্ঘ সময় বাস টার্মিনালেই বসে থাকতে হয়েছে।

একই দুর্ভোগের কথা জানান নোয়াখালী থেকে দীঘিনালাকামী যাত্রী মো. শফিকুল ইসলাম। তিনি জানান, খাগড়াছড়ি পৌঁছানোর পর অবরোধের কথা জানতে পেরে তিনি আটকে পড়েন।

দুপুর ১২টার পর থেকে সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে আধাবেলা সড়ক অবরোধ শেষ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com