সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আটকে আছে জয়া অভিনীত পাঁচটি সিনেমা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৬.২৯ পিএম
  • ৫৫০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,  আল সামাদ রুবেল : জয়া আহসান অভিনীত প্রায় শেষ হয়ে যাওয়া পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। করোনার কারণে এই পাঁচটি সিনেমার মধ্যে কয়েকটি সিনেমা এরই মধ্যে মুক্তি পাবার কথা থাকলেও আপাতত একটি সিনেমাও মুক্তির কোন উপায় থাকছে না। জয়া আহসান জানান কলকতায় প্রায় শেষ হয়ে আছে কৌশিক গাঙ্গুলী’র ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ ও সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’। এই তিনটি সিনেমাতেই জয়া আহসান অভিনয় করছেন সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে। আবার বাংলাদেশের নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার কাজও প্রায় শেষ হয়ে আছে। এই দুটি সিনেমাও করোনা’র কারণে আটকে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুটি সিনেমাও হয়তো এরইমধ্যে দর্শক দেখতে পেতেন। জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী, ঝরা পালক, ভূত পরী, পেয়ারার সুবাস কিংবা বিউটি সার্কাস যে সিনেমার কথাই বলিনা কেন প্রত্যেকটি সিনেমারই গল্প অসাধারণ। যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার সেখানে আসলে সিনেমা মুক্তি’র কথা অনেক দূরের বিষয়। করোনার এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে। সবাই মিলে মিশে করোনা’র এই ক্রান্তিকালটা ধৈর্য্য ধরে পার করতে হবে। তারপর না হয় বিনোদনের কথা ভাবা যাবে। সৃষ্টিকর্তা আমাদের ওপর সহায় হোন, এটাই এখন বড় চাওয়া।’ এদিকে আজ জয়া আহসানের জন্মদিন। তবে এবারের জন্মদিন নিয়ে তার নিজের কোন বিশেষ আয়োজন নেই। জয়া আহসান বলেন, ‘চারিদিকে যে অবস্থা, এমতাবস্থায় আসলে নিজের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনাই আসলে নেই। তবে হ্যাঁ, এর আগে বেশ কয়েকটি জন্মদিনে আমি আমার পরিবারের কাছে থাকতে পারিনি শুটিং-থাকার কারণে। এ বছর জন্মদিনটা আম্মুর সঙ্গে থাকতে পারছি, পরিবারের কাছে থাকতে পারছি, এটা একটা বড় প্রাপ্তি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com