সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতু পরিদর্শন, সিদ্ধান্তের অপেক্ষা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১.৩৬ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সোমবার সকালে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সদরঘাটের কাছে বুড়িগঙ্গাায়  মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ । ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

কিন্তু পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়ে সেটি আসতে পারেনি। বরং জাহাজের ধাক্কায় সেতুর মাঝামাঝি জায়গায় গার্ডারের অংশে ফাটল দেখা দেয়। এ অবস্থায় সোমবার রাত ৮টার পর সেতুর ওপর দিয়ে সবধরণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু ব্যবস্থাপনা উইং) শিশির কান্তি জানান, তাদের একটি দল মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেতুর অবস্থা পর্যবেক্ষণ করেন।

একই বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, তারা এখন বৈঠক করে বিষয়গুলো পর্যালোচনা করছেন। বৈঠকের সিদ্ধান্ত পরে জানানো হবে।

তিনি বলেন, “সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ কর্মকর্তারা সেতু ঘুরে দেখে আমাদের বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কখন সেতু চালু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com