সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনার সবচেয়ে খারাপ দিকটা এখনো দেখেইনি বিশ্ব : টেড্রস আধানম

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৯.৩২ এএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ মহামারির অবসানের সম্ভাবনা তো দূরের কথা, বিশ্ব এখনো করোনার সবচেয়ে খারাপ দিকটা এখনো দেখেইনি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বের দেশগুলোর সরকার যদি করোনা মোকাবিলায় সঠিক কৌশল বা পন্থা বা পদক্ষেপ বাস্তবায়ন শুরু না করে, তাহলে আরো বহু মানুষ করোনায় আক্রান্ত হতে পারে।  করোনা মোকাবিলায় আগের বার্তাই তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘পরীক্ষা, শনাক্তকরণ, বিচ্ছিন্নকরণ ও কোয়ারেন্টিন।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গতকাল সোমবার টেড্রস আধানোম গ্যব্রিয়েসুস বলেন, ‘আমরা সবাই চাই এর (করোনাজনিত পরিস্থিতি) অবসান হোক। আমরা সবাই চাই আমাদের জীবন চলমান থাকুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ পরিস্থিতি অবসানের কাছাকাছি পর্যায়েও নেই। করোনা মোকাবিলায় অনেক দেশ কিছু উন্নতি করলেও, প্রকৃতপক্ষে বিশ্বজুড়ে করোনার মহামারি দ্রুতগতিতে ছড়াচ্ছে।

টেড্রস আধানোম গ্যব্রিয়েসুস আরো বলেন,   এক কোটি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং পাঁচ লাখ মানুষ মারা গেছে। এমন পরিস্থিতিতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত করেছি, সেগুলো সমাধানে নজর না দিয়ে জাতীয় ঐক্যের অভাব, বৈশ্বিক সহমর্মিতার অভাব এবং দ্বিধা-বিভক্তির বিশ্ব আসলে ভাইরাসকে ছড়িয়ে পড়তেই সহায়তা করছে… সবচেয়ে খারাপটা এখনো আসা বাকি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন, ‘বলতে খারাপ লাগছে, কিন্তু এ ধরনের বৈশ্বিক পরিবেশ ও পরিস্থিতি দেখে সবচেয়ে খারাপ কিছু হওয়ার আশঙ্কাই করছি আমরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিভিন্ন দেশের সরকারকে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও জাপানের উদাহরণ অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, এসব দেশ প্রচুর সংখ্যক শনাক্তকরণ পরীক্ষা ও কোভিড-১৯ রোগীর অবস্থান চিহ্নিত করার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com