সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হরিপুরে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০, ১২.৪৯ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে
 আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- বন্যার পানিতে গোলস করার সময় হামিদুর (১৫) ও রহিত (১২) নামে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।আর ঘটনাটি ঘটেছে ২৮ জুন রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরের ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর মৌজার গন্দর ব্রীজ নামক স্থানে।হামিদুর হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামের মৃত আলম দর্জির ছেলে এবং রহিত একই উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের সোহাগের ছেলে। হামিদুর এবার রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীন্ন হয় ও রহিত একই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।প্রত্যক্ষদর্শী শরিয়াতুল্লাহ ও তুষার বলেন শিহিপুর-গন্দর ব্রীজের পশ্চিম পার্শ্বে কয়েকজন ছেলে পানির মধ্যে ফুটবল খেলছিল আর গোসল করতেছিল। এসময় হামিদুর ও রহিত নামে দুইজন পানির ¯্রােতে গভীর জ্বলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হয়। ঘটনার কিছুক্ষনের মধ্যে হামিদুরের লাশ উদ্ধার করা হলেও রহিতের লাশ গভীর জ্বলে তলিয়ে যায়। পরে রানীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। দ্রæত তারা ঘটনাস্থলে আসে। তবে তাদের সাথে ডুবুরি দল না থাকার কারণে তারা উদ্ধার কাজে সহযোগিতা করতে পারে নাই। দীর্ঘ দুই ঘন্ট পর বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন রহিতের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com