সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মোট আক্রান্ত ৬৭৮! একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬৯জন 

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ৭.০১ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন করে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৯জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৭৮জন। সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এ উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ৩০ জন সদর উপজেলার, ২৩ জন কমলনগর উপজেলার, ১০ জন রামগঞ্জ উপজেলার, ৫ জন রামগতি উপজেলার ও ১ জন রায়াপুর উপজেলার বাসিন্দা। এ দিকে করোনায় মারা গেছে এখন পর্যন্ত ১৪জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৬২জন।
জেলায় করোনা আক্রান্ত ৬৭৮ জনের মধ্যে ২৭৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩৮৮ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বিকেলে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৮০ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে ২১১ জনের। আর পজিটিভ আসে ৬৯ জনের। জেলায় সর্বমোট ৬৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরে ৩২৬ জন, রামগঞ্জে ১১৯ জন, রায়পুরে ৬৫ জন, কমলনগরে ১১১ জন ও রামগতিতে ৫৭ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৬ জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ৫৭ জন, সদরে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও পুলিশসহ ১১৪ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ৩৭ জন, রামগতিতে জনপ্রতিনিধিসহ ১৯ জন এবং রায়পুরে জনপ্রতিনিধি ও পুলিশসহ ৪৯ জন।
জেলার রামগঞ্জ ও সদর উপজেলায় শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ দুইজন রোগী মারা যায়।
এছাড়া রামগঞ্জ উপজেলায় ছয়জন, সদর উপজেলায় তিনজন, রায়পুর উপজেলায় একজন, রামগতি উপজেলায় একজন ও কমলনগর উপজেলায় একজন মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে।
এ দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সতর্কতার সঙ্গে জীবনাচার অনুশীলন করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com