সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লিবিয়া হত্যাকান্ড : আদালতে তিনজনের জবানবন্দি রেকর্ড

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ৭.১৮ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিন মানবপাচারকারী আদালতে আজ স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়া তিন জন হলেন-জাহাঙ্গীর হোসেন,বাদশা ফকির ও কবির হোসেন।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি রেকর্ড শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে একই আদালত নাছির উদ্দিন নামের অপর এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন এ ৪ আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি জাহাঙ্গীর হোসেন,বাদশা ফকির ও কবির হোসেনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে নাছির উদ্দিনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে ১৭ জুন ঢাকা মহানগর হাকিম আদালত আসামি কবির হোসেন ও নাছিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৬ জুন তাদের আটক করে সিআইডি। এরপর পল্টন থানায় মানবপাচারের অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
এদিকে ১৪ জুন দ্বিতীয় দফায় বাদশা মিয়া ও জাহাঙ্গীর হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। এরআগে ৮ জুন তাদের দুই জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ জুন গোয়েন্দা বিভাগের একাধিক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থেকে চারটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও টাকার হিসাব সংবলিত দুটি নোট বুক উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন ১১ জন। বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে অভিবাসী শ্রমিকদের ওই চক্রের সঙ্গে মারামারি হয় । এতে এক মানবপাচারকারী নিহত হন। এরই প্রতিশোধ হিসেবে সেই পাচারকারীর লোকজন এ হত্যাকান্ড ঘটায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com