সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের ১ দিন পর পুকুরে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ৬.০০ পিএম
  • ৮৮৫ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শিশু নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ পেয়েছে স্থানীয়রা। শিশুটিকে কেউ হত্যা করেছে নাকি পানিতে ডুবে মারা গেছে এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংগাটুলি গ্রামে শিশু নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির নাম জুলফিকার হাসান জয় (১২)। সে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হযরত আলীর ছেলে। সে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। শিশুটি ২০ জুন দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল বলে পারিবারিকভাবে জানা যায়। বালিয়াডাঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হুমায়ুন কবীর বলেন, ছেলেটি আমার স্কুলের মেধাবী ছাত্র। আমি হাসপাতালে ছেলেটির সুরতহাল প্রস্তুতের সময় ছিলাম। শিশুটির শারীরিক লক্ষণ দেখে আমি মনে করি তাকে হত্যা করা হয়েছে। আমি আশা করি, প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাসিবুল আলম প্রধান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ সংক্রান্ত ঘটনাটি গত শনিবার সাধারণ ডাইরিভুক্ত (জিডি) করা হয়। ঘটনাটি হত্যা না জলডুবি ময়না তদন্তের রিপোর্টের পরে বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com