রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ৮.৩৬ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।২০ জুন শনিবার দুপুরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। এর ফলে অনেককেই ছাতা নিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের যাতায়াত কম দেখা গেছে।

অপরদিকে সকাল থেকেই পুরো আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে,মাঝে মধ্যে দেখা মেলে সূর্যের। এছাড়া গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে রিক্সাচালকসহ খেটে খাওয়া মানুষরা পড়েছে বিপাকে। সিএনজি চালক দুলাল ও ভ্যানচালক সফিকুল ইসলাম জানান, হঠাৎ করে বৃষ্টি হওয়ায় আমাদের সিএনজি ও ভ্যান চালাতে সমস্যা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে সংসারে অনেক অভাব দেখা দিয়েছে। এরই মধ্যে বৃষ্টি হওয়াতে আমাদের আয় কমে যাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com