সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে করোনায় ১ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ১০৬

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ১২.৪০ এএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

সুজন পাল,নোয়াখালী প্রতিনিধিঃ  বৃহস্পতিবার নোয়াখালীতে করোনা ভাইরাসে ১ জনের মৃত্যৃ ও নতুন করে সর্বোচ্চ ১০৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।  এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩৯ জন,আক্রান্ত -১৫৮১ জন ও সুস্থ হয়েছেন ৫৪৮ জন। বৃহস্পতিবার ১৮ই জুন সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন,গত ১৫ ও ১৬ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়।পরে ১৭ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। এ যাবৎ ল্যাবে স্যাম্পল প্রেরন -৮৮০৩ টি, প্রাপ্ত ফলাফল- ৭৯৭৭টি।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন।তাদের মধ্যে ৪০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯৫৪ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। করোনার সংক্রমণ ও মৃত্যৃ বেড়ে যাওয়ায় নোয়াখালীর সদর,বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। উপজেলার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে পুলিশ।তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে রয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর-৫১১ জন,সুবর্চর-৫৯ জন, বেগমগঞ্জ-৫৬০জন, সোনাইমুড়ি-৮৭ জন. হাতিয়া-১০ জন,চাটখিল-১০৮ জন,সেনবাগ-৮৪ জন,কোম্পানীগঞ্জ-৩৯ জন ও কবিরহাট-১২৩ জন সহ সর্বমোট-১৫৮১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com