সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চীন ও ভারতকে সর্বাধিক সংযম বজায় রাখার জন্য জাতিসংঘের আহ্বান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১১.৫১ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

চীন ও ভারতকে সর্বাধিক সংযম বজায় রাখার জন্য জাতিসংঘ তাদের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার দূর্গম হিমালয় অঞ্চলে এ দুটি দেশের সীমান্তে সহিংস সংঘর্ষ হবার পর জাতিসংঘ এই আহ্বান জানিয়েছে। গত ৪৫ বছরে দুটি পরমাণু শক্তিসম্পন্ন প্রতিবেশীর মধ্যে এটিই ছিল সব চেয়ে মারাত্মক সংঘাত। জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো বলেন. “ ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সহিংসতা ও মৃত্যুর সংবাদে আমরা উদ্বিগ্ন বোধ করছি। আমরা এই খবরের ইতিবাচক দিকে নজর দিচ্ছি যে দু পক্ষই উত্তেজনা কমাতে চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র খুব নিবিড় ভাবেই পরিস্থিতির দিকে নজর রাখছে এবং শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে। কর্মকর্তারা বলেন দু সপ্তা আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ভারত বলছে সোমবার তাদের ২০ জন সৈন্য নিহত এবং ১৭ জন আহত হয়েছে। তারা বলছে আরও কিছু সৈন্যকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। চীন হতাহতের কোন খবর দেয়নি এবং ভারতকে এই বলে অভিযুক্ত করেছে যে সীমান্ত অতিক্রম করে চীনা ভূমিতে প্রবেশ করে ভারতই যুদ্ধে উস্কানি দিয়েছে। চীনের সামরিক মুখপাত্র ঝাং শুইলি বলেন আমরা দাবি করছি যে ভারত যেন সীমান্তে নিয়োজিত তাদের সৈন্যদের কঠোর ভাবে নিয়ন্ত্রণ করে , অবিলম্বে সব রকম অনুপ্রবেশ এবং উস্কানীমূলক কর্মকান্ড বন্ধ করে এবং মতভেদ দূর করতে যথার্থ সংলাপ ও আলাপ আলোচনায় ফিরে আসে। অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা বলছেন যে চীনের এই দাবি যে ভারতীয় সৈন্যরা লড়াই শুরু করেছে , স্টো সম্পুর্ণ মিথ্যা । তিনি বলেন সীমান্তের ভারতের দিকে চীনা সৈন্যরা একটি চৌকি তৈরি করেছে ভারতীয় সৈন্যরা সে ব্যাপারে তদন্ত করতে আসলে তাদেরকে চীনা সৈন্যরাই আক্রমণ করে। কর্মকর্তাটি বলেন ভারত তার আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com