সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ বিষয়ে মোদি সর্বদলীয় বৈঠক ডেকেছেন

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ১০.৫৬ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে কয়েক দশকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষে বিপুল সংখ্যক সেনা হতাহত হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১৯ জুন সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একবিবৃতিতে জানানো হয়, ‘ভারত-চীন সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি ১৯ জুন বিকাল ৫ টায় সর্বদলীয় এক বৈঠক আহ্বান করেছেন।
বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রধানমন্ত্রী মোদি গতরাতে পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ও সেনাবাহিনী প্রধান জেনারেল এমএম নারাভানের সঙ্গে বৈঠক করার পর সর্বদলীয় এই সভা আহ্বান করা হলো।
‘কর্মকর্তাদের’ উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে চীনা সেনাবাহিনীর ৩৫ জন হতাহত হয়েছে।
নয়াদিল্লী এর আগে ২০ জন সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করেছে। এদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গালওয়ান উপত্যকায় দায়িত্ব পালনকালে চীনের সাথে মুখোমুখি সংঘর্ষে ২০ ভারতীয় সেনার প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন।
সিনহুয়ার খবরে অনুসারে, চীনা সামরিক মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ভারতীয়পক্ষের উচিত তাদের সীমান্ত বাহিনীকে সংযত রাখা এবং মতপার্থক্য নিরসনে সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরে আসা।
তিনি দাবি করেছেন যে, ভারতীয়সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) অতিক্রম করেছে এবং ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক আক্রমণ চালিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ভারত-চীন সীমান্তের সহিংসতাকে কয়েক দশকের মধ্যে সবচেয়েভয়াবহ সংঘর্ষ হিসাবে বর্ণনা করেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মে মাসের গোড়ার দিকে সিকিম এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর লাদাখ সেক্টরে ভারতীয়ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েপড়ে।
নয়াদিল্লি ও বেইজিং উভয়ই গালওয়ান উপত্যকায়সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের পর সোমবার রাতে সংঘর্ষে একজন কর্নেল সহ ২০ জন ভারতীয়সেনা মারা যায় বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে, বিগত প্রায় পাঁচ দশকের মধ্যে সীমান্তে সেনা নিহত হওয়ার এটি হচ্ছে প্রথম ঘটনা।
প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী গালওয়ান অঞ্চলে ভারতীয়ও চীনা সেনাদের মধ্যে সহিংস মুখোমুখি সংঘর্ষের বিষয়েসরকারের ব্যাখ্যা দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com