সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ ঠেকাতে চীনের সাড়ে ১২’শ ফ্লাইট বাতিল

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৬.২৯ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে ৮২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। করোনাভাইরাস থেকে অনেকটা নিজেদের রক্ষা করতে পেরেছে চীন। করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ফের একের পর এক আঁটসাঁট পদক্ষেপ নিচ্ছে চীনের রাজধানী বেইজিং শহরের কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রীত পিপল’স ডেইলির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশ ও দেশের বাইরে অন্তত ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করে দিয়েছে বেইজিং নগর কর্তৃপক্ষ।

গত ছয় দিনে দিনে বেইজিংয়ে ১৩০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সেখানে এই ভাইরাসের দ্বিতীয়ধাপের সংক্রমণ শুরু হতে চলছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ।

নগরীর বাসিন্দাদের শহর ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে বেইজিং যেসব পর্যটক অন্যান্য প্রদেশে বেড়াতে গেছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com