সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‘ব্লাড ফর দেবীদ্বার’কে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজা উপহার দিলেন (ভিপি) ময়নাল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৮.১৯ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// ব্লাড ফর দেবীদ্বার সেচ্ছাসেবী রক্তদান সংস্থার সদস্যদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভস উপহার দিয়েছেন দেবীদ্বার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন (ভিপি)। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মঙ্গলবার (১৬ জুন) বিকেলে দেবীদ্বার ইবনেসিনা হসপিটালে ‘ব্লাড ফর দেবীদ্বার’র সদস্যদের এসব উপহার দেওয়া হয়েছে। ‘ব্লাড ফর দেবীদ্বার সভাপতি মোঃ আনেয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সজিব কাছে এ উপহার সামগ্রী তুলে দেন ভিপি ময়নাল। জানা যায়, দেবীদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, দেবিদ্বার ইবনেসিনা হসপিটাল (প্রাঃ) লিঃ’র কো-চেয়ারম্যান, দেবিদ্বার পৌর মার্কেট কমিউনিটি পুলিশিং কমিটির সহ সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রেফারি মোঃ ময়নাল হোসেন পূর্বেও ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর সাথে জড়িত থেকে সেচ্ছাসেবীতের সুবিধা-অসুবিধায় সাহায্যের হাত বাড়িয়েছেন। আগামীকাল তিনি ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর কার্যকরী সদস্যদের জন্য টি-শার্ট বানাতে অর্থিক সহায়তা করারও আশ্বাস করেন। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুব াশ জয়, সাংগঠনিক সম্পাক মোঃ পারভেজ, সহ-প্রচার সম্পাদক এসটি তানভীর, সদস্য হাফেজ শুয়াইব আহাম্মেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com