সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডে ২৫ দিন পর নতুন করে কোভিড-১৯ ভাইরাসে দু’জন আক্রান্ত হয়েছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ২.২৫ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডে ২৫ দিন পর এই প্রথম মঙ্গলবার কোভিড-১৯ ভাইরাসে নতুন করে দু’জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে আক্রান্ত হওয়া এ দুই রোগী সম্প্রতি যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ডে আসেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ নিউজিল্যান্ডে নতুন করে দু’জনের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এতে আরো বলা হয়, তারা দু’জনই সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন।
কেবলমাত্র নিউজিল্যান্ডের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে দেশটির সীমান্ত খুলে দেয়া হয়। এক্ষেত্রে বিশেষ বিবেচনায় ব্যবসায়ীদের জন্যও এ সুযোগ রাখা হয়।
তবে দেশের বাইরে থেকে আসা সকলকেই বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ আলাদা থাকার কথা বলা হয়েছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ড গত সপ্তাহে তাদের দেশকে করোনামুক্ত ঘোষণা করে। ৫০ লাখ জনসংখ্যার এ দেশে মাত্র ২২ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com