সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০, ৬.০১ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোহিত তহিদুজ্জামান ঠাকুরগাঁও থেকে :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে গর্ভবতী মায়েদের বিনামূল্যে ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।১৫ জুন সোমবার জেলার বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল সহ বিভিন্ন উপজেলার মোট ৬শ জনকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচীর আওতায় ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অত্র ফরমেশনের আওতাধীন ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং সিএমএইচ সৈযদপুর এর একদল বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ৪ ইস্ট বেংগল রেজিমেন্ট এর সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লে: কর্নেল মো: হাসমত উল্লাহ খান, শিশু বিশেষজ্ঞ লে: কর্নেল জাহাঙ্গীর, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ মেজর রাফিয়া সুলতানা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরানী হানফা, ক্যাপ্টেন জারিফ হোসাইন খান, ক্যাপ্টেন নাঈমসহ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ও চিকিৎসাসেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন। এ চিকিৎসা সেবা ক্যাম্পে ২৭২ জন গর্ভবর্তী মা,১৬৬ জন সাধারণ মহিলা, ১৬৬ জন শিশু, ২৬ জন পুরুষসহ মোট ৬শ চিকিৎসা প্রত্যাশীকে সেবা প্রদান করা হয়। গর্ভবর্তী মায়েদের চিকিৎসা কর্মসূচীর মধ্যে ছিল:- স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক করোনা উপসর্গ রয়েছে এমন মায়েদের আরটি পিসিআর টেস্ট করানো, যে কোন রোগের জন্য প্রয়োজনীয় ঔষধ বিতরণ, প্রসব পূর্ববর্তী সতকর্তা ও উপদেশসমূহ জানানো, প্রসব পরবর্তী উপদেশ সম্বলিত লিফলেট বিতরণ এবং জানানো, ফলোআপ অর্থ্যাৎ প্রয়োজনে পরবর্তীতে গর্ভবতী মায়েরা টেলিমেডিসিন এর মাধ্যমে বিশেষজ্ঞ সেবা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com