সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় মহিলাকে মারপিট,বিবস্ত্র ও শ্লীলতাহানি অভিযোগ 

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০, ৬.২৯ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ৮ জুন উপজেলার  কোষারানীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ী নামক এলাকায় এক নং ইউনিয়নের শিববাড়ী গ্রামের ললিত চন্দ্র রায় নামে এক ব্যক্তি অসহায় মহিলা প্রশন্ন রায়ের স্ত্রী মমিতা রানীর উপর নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া উঠছে।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায় মমিতা রানীর মেয়ের সহিত ললিত চন্দ্র রায়ের ছেলের সঙ্গে দীর্ঘ ৩ বছর পূর্বে বিবাহ হয়।সেই সুবাদে ললিত চন্দ্র রায় মমিতা রানীর বিহাই সন্পর্ক হয়।
গত ৮ জুন ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ি নামক এলাকায় মমিতা রাণীকে ললিত চন্দ্র রায় একা পেয়ে শারীরিক নির্যাতন,বেধড়ক মারপিট,বুকে হাত দিয়ে ললিতার পড়নের ব্লাউজ ছিড়িয়া ফেলেন এবং বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি হানি ঘটিয়েছেন।ললিতা রানী গুরুতর আহত ও জখম হলে এলাকাবাসী তাকে অটো যোগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন,সাভাবিক সুস্থ হলে হাসপাতাল থেকে রিলিজ হয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিকট অভিযোগ দায়ের করেছেন বলে ললিতা রানী সাংবাদিক কে জানান।
এবিষয়ে ললিতা রানী গত ৯ জুন ২০২০ ইং তারিখে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে নির্বাহী অফিসার রেজাউল করিম অভিযোগ টি পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে যথাযথ আইন গত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
এবিষয়ে ১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়,ঘটনা টি শুনেছি সুষ্ঠু তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com