সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নতুন করোনা রোগী সনাক্ত ৫

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ১১.০৬ পিএম
  • ৪৯০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে নতুন করোনা রোগী সনাক্ত ৫ আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃউত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে।৬ জুন শনিবার রাত সাড়ে ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ।রাণীশংকৈল উপজেলায় আক্রান্তদের মধ্যে ৩৫ বছর বয়সী এক নারীর বাসা উপজেলার বন্দরে। তিনি ঢাকায় বাসা বাড়ীতে কাজ করতেন। উপজেলার ভান্ডারা গ্রামে আক্রান্ত হয়েছেন একজন কোচের সুপারভাইজার। তিনি ঢাকা-ঠাকুরগাঁও কোচে সুপারভাইজারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া উপজেলার ভরনিয়া আক্রান্ত হয়েছেন একজন। তিনি সম্প্রতি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন।এদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রায় হয়েছেন দুইজন। এদের মধ্যে উপজেলার চোষপাড়া বুড়াবার এলাকায় আক্রান্ত হয়েছেন ২৬ বছর বয়সী এক যুবক। তিনি গাজীপুরের টঙ্গীতে এক গার্মেন্টেস এ চাকরী করতেন। এছাড়া উপজেলার মশালডাঙ্গী এলাকায় আক্রান্ত হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী। তিনি ঢাকায় তার স্বামীর সাথে থাকতেন।উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩৭ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৬ জন, হরিপুর উপজেলায় ২৪ জন, রাণীশংকৈল উপজেলায় ১৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২২ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এটিই ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com