সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনার হটস্পট নিউইয়র্ক শহরে গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ৪.৫৪ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

করোনার হটস্পট নিউইয়র্ক শহরে গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। মার্চ মাসের ১১ তারিখের পর বুধবার প্রথম মৃত্যু শূন্য কোন দিন দেখল নিউইয়র্কবাসী।

নগরীর মেয়র ডি ব্লাজিওর মুখপাত্র ফ্রেডি গোল্ডস্টেইন বলেন, ‘আজ আমরা করোনাভাইরাসে মৃত্যুর কোন খবর পাইনি। তিনি আরও জানান,নিউইয়র্কে কভিড-১৯ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও হ্রাস পেয়েছে, যা সত্যি ভালো খবর।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঙ্গরাজ্য নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৮৪ হাজার জন। মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষের। বিশ্বের মধ্যে নিউইয়র্কের অবস্থাই সবচেয়ে শোচনীয়। তবে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে এটা আবশ্যই নিউইয়র্কবাসীর জন্য সুখবর।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তিন ধাপে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নগরীর মেয়র ব্লাজিও। বলেন, হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমে এসেছে। আইসিউতে রোগীর সংখ্যা বেশি নেই, এটা সত্যি ভালো খবর। আমরা আস্তে আস্তে আবার আগের মতো সব কিছু খুলে দেব।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও অনেক দেশই স্কুল ও কর্মক্ষেত্র খুলে দিয়ে লকডাউন শিথিলের পথে হাঁটছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনার টিকা মানুষের ওপর পরীক্ষায় ইতিবাচক ফলাফলের খবরে আর্থিক বাজারগুলোতে সামান্য উর্ধগতিও দেখা গেছে।

করোনার প্রকোপের মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ধীরে ধীরে চালু হচ্ছে। আজ শুক্রবার থেকে পুনরায় সেখানকার সবকিছু চালু করা হবে। যদিও ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার সতর্ক করে বলেছেন যে, এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।

ওয়াশিংটনের রেস্টুরেন্টগুলোও খুলে দেয়া হবে। তবে রেস্টুরেন্টের বাইরে টেবিল-চেয়ার বিছিয়ে লোকজনকে খাবার পরিবেশন করা যাবে। অপরদিকে সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে সেলুন। এছাড়া অপ্রয়োজনীয় কিছু ব্যবসা-প্রতিষ্ঠানও বিধি-নিষেধ পালন করে তাদের কাজ পুনরায় শুরু করতে পারবে। পার্ক, টেনিস কোর্ট, গলফ কোর্টও পুনরায় চালু করা হচ্ছে। তবে গণপরিসরে সুইমিং পুল এখনই চালু হচ্ছে না। এগুলো বন্ধই থাকছে। যেসব খেলায় একজন থেকে অন্যজনের সংস্পর্শ ঘটে যেমন ফুটবল, বাস্কেটবলের মতো খেলাধুলা এখনও নিষিদ্ধই থাকছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানী ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সবকিছু বন্ধ রাখা হয়েছিল। তবে এর মধ্যেই বিভিন্নস্থানে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৭ হাজার ৬৪৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৩২৫ জনের। সূত্র- নিউইয়র্ক টাইমস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com