সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উচ্চ রক্তচাপ রয়েছে করোনা রোগীদের মৃত্যুর সংখ্যা অন্যান্য রোগীর দ্বিগুণ

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০, ২.১০ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

হাসপাতালে করোনাভাইরাস নিয়ে ভর্তি হওয়া রোগীদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, সেখানে উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগীর মৃত্যুর সংখ্যা অন্যান্য রোগীর দ্বিগুণ। আবার যে সব উচ্চরক্ত চাপ সম্পন্ন রোগী ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে, তাদের মৃত্যু ঝুঁকি তারও দ্বিগুণ। শুক্রবার এক গবেষণা তথ্যে এ কথা বলা হয়।
ইউরোপীয়ান হার্ট জার্নালের এক খবরে বিশেষজ্ঞরা এ কথা জানান। খবর এএফপি’র।
চীনের জিয়ান-এর শিজিং হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান ও কার্ডিওওলাজিস্ট ফি লী জানান,‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে,উচ্চ রক্তচাপ রোগীদের বুঝতে হবে তাদের কোভিড-১৯-এ মৃত্যু ঝুকি অনেক বেশি।’
চীন এবং আয়ারল্যান্ডের বিশেষজ্ঞরা ৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত উহানের হোশেনশান হাসপাতালের ২,০২৭ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, হাসপাতালের ভাইরাস আক্রান্ত শতকরা ৩০ ভাগ, ৮৫০ জন রোগীর হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে। উচ্চ রক্তচাপের এসব রোগীর মধ্যে শতকরা চার ভাগের মৃত্যু হয়েছে। যাদের উচ্চ রক্তচাপ নেই তাদের মধ্যে মৃত্যু হয়েছে শতকরা ১ ভাগের।
একই হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত ২,৩০০ রোগীর ওপর পৃথক আরেকটি মেটা এনালিসিস চালান বিশেষজ্ঞরা। তারা উচ্চ রক্তচাপের বিভিন্ন ওষুধ সেবনকারিদের ওষুধের প্রভাব ও তাতে মৃত্যুর হারও গবেষণা করে দেখেন।
তারা দেখেছেন রাস ইনহিবিটরস নামে একটি ওষুধ যাতে এনজিওটেনটিং-কনভারটিং এনজাইম ইনহিবিটর (এসিই) ও এজিওটেনসিন রিসেপটর ব্লকার (ৃএআরবি) রয়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন যে এই ওষুধ সেবনকারিরা কোভিড-১৯ মৃত্যুর ঝুঁকিতে নেই।
শিজিং হাসপাতালের অধ্যাপক লিং টাও বলেন, ‘আমরা নির্দেশনা দেব যে, যেসব রোগী হাইপারটেনশনের ওষুধ সেবন করেন তারা যেনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ পরিবর্তন বা ওষুধ সেবন থেকে বিরত না থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com