সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাকিস্তানে গত এক মাসে রোগের সংক্রমণ ৫০০% বৃদ্ধি পেয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০, ১২.৩৮ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল জানিয়েছেন যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সে দেশের আরও দু জন বিধায়ক মারা গেছেন। সেখানে গত এক মাস ধরে এই রোগের সংক্রমণ ৫০০% বৃদ্ধি পেয়েছে। ২২ কোটি লোকের দেশ পাকিস্তানে , এ যাবৎ ১৭০০ লোক মারা গেছে, যাদের মধ্যে রয়েছেন সেখানকার জাতীয় ও প্রাদেশিক পরিষদের পাঁচ জন সদস্য। কর্মকর্তারা জানিয়েছেন সেখানে সংক্রমিত আশী হাজার লোকের মধ্যে আরও কয়েকজন বিধায়ক ও মন্ত্রী রয়েছেন। গত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে ৬৭ জনের মৃত্যু এবং আরও ৪,১৩১ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে যা কীনা একদিনে সংক্রমিত হবার সংখ্যার দিক দিয়ে রাশিয়ার পরই । রাশিয়ায় এই সময়ে সাড়ে আট হাজার লোক সংক্রমিত হয়েছে।

জানা গেছে পাকিস্তানের সব চেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব কভিড ১৯ এ মারাত্মক ভাবে আক্রান্ত হয়েছে। এক কোটি কুড়ি লক্ষ লোকের ঐ শহরের কোন কর্মক্ষেত্র, বাজার কিংবা আবাসিক এলাকা এই রোগ থেকে মুক্ত নয়। পাকিস্তানে এই দ্রুত সংক্রমণ সত্বেও , প্রধানমন্ত্রী ইমরান খান সম্পুর্ণ লকডাউন প্রয়োগের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি হুঁশিয়ার করে দিয়েছেন যে এ রকম পদক্ষেপ নিলে লক্ষ লক্ষ দারিদ্রপীড়িত পরিবারের জীবন বিপন্ন হবে কারণ তাদের অধিকাংশই দিনমজুর।

তিনি বলেন প্রথমদিককার লক ডাউনের কারণে তাদের জীবিকা অর্জনের উপায়ে এরই মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইমরান খানের সরকার অবশ্য জরুরি ত্রাণ কর্মসূচী চালু করেছে এবংপাকিস্তানের বারো কোটি দরিদ্র লোকজনের জন্য নগদ অর্থ সাহায বিতরণ করছে। প্রধানমন্ত্রী অবশ্য হুশিয়ার করে দিয়েছেন যে অর্থনৈতিক কর্মকান্ড আবারও চালু না করলে , তার সরকার যে নগদ অর্থের অভাবে রয়েছে ১৫ কোটি অভাবগ্রস্থ পাকিস্তানিকে খাওয়াতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com