সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাথরঘাটায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০, ১০.৩২ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ  বরগুনার পাথরঘাটায় ২০ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকা থেকে আটক করে কোস্টগার্ড।
আটককৃতরা হলো, কাকচিড়া ইউনিয়নের আমতলী এলাকার রিপন জোমাদ্দারের ছেলে তানভির জোমাদ্দার (১৯) ও দেলোয়ার পহলানের ছেলে নাঈম পহলান (২৬)।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, বরগুনা থেকে পাথরঘাটায় ২ হাজার পিস ইয়াবা বিক্রির জন্য খেয়া পারাপার হয়ে  পাথরঘাটায় আসছে এমন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় আগ থেকেই অবস্থান নেই। কিছুক্ষন পর একটি মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে ২০ পিস পাওয়া যায়। আটককৃতদের কথিত মতে কোস্টগার্ডের টের পেয়ে বাকিগুলো ফেলে দেয়। পরে ওই এলাকায় অনেক তল্লাশি করেও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আটককৃতদের রাতেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক
বরগুনার পাথরঘাটায় ১শ গ্রাম গাঁজাসহ আল আমিন নামের এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে পাথরঘাটা-মঠাবড়িয়া সিমান্ত সিএন্ডবি এলাকা থেকে আটক করা হয়।
আটক আল আমিন পাথরঘাটা পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পাথরঘাটা-মঠাবড়িয়া সিমান্ত সিএন্ডবি এলাকায় পুলিশের চেকপোস্টে মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল থামাতে বললে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় তাদেরকে পুলিশ দাওয়া করে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, আল আমিন নামের এক ব্যাক্তিকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com