সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীর বিয়ে চেয়ারম্যানের বাড়িতে !

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ৫.০৩ পিএম
  • ৪০৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: প্রশাসন ও সাংবাদিক ঠেকাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজের বাসায় এনে বাল্যবিবাহ পড়ালেন। ঘটনাটি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার  চরমার্টিন ইউনিয়নের  চেয়ারম্যান  ইউসুফ আলী মিয়ার বাড়িতে ঘটেছে। লক্ষ্মীপুরের কমলনগরে চর মার্টিন ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার বাসায় ৯ম শ্রেণির ছাত্র মো. আল আমিনের (১৫) ও একই শ্রেণির ছাত্রী নাছরিন আক্তারের (১৪), সাত লাখ টাকা দেনমোহরে বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে বলিরপুল বাজার সংলগ্ন চেয়ারম্যানের নিজ বাসায় এ বাল্যবিয়ে সম্পন্ন হয়।
নাছরিন আক্তার উপজেলার চর শামছুদ্দিন জাহেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী ও চর মার্টিন ইউনিয়নের জামাল উদ্দিনের মেয়ে। বর মো. আল আমিন একই মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র ও পাশ্ববর্তী চর কালকিনি ইউনিয়নের হাজী রুহুল আমিনের ছেলে।
ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন সাত্তার বলেন, আল আমিন ও নাসরিন তার মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী, আল আমিন ২০১৯ সালের জেডিসির ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে বলেও নিশ্চিত করেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ৯ম শ্রেণীর মো, আল আমিনের সঙ্গে এক শ্রেণির ছাত্রী নাছরিনের প্রেমের সম্পর্ক ছিল। ঈদের দিন (২৬ মে) তারা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাদেরকে স্বজনরা উদ্ধার করে চেয়ারম্যানকে জানায়। উভয় পক্ষের সম্মতিতে চেয়ারম্যান ৭ লাখ টাকা দেনমোহরে নিজে উপস্থিত থেকে এ বাল্যবিয়ে সম্পন্ন করেন।
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, বর কনে উভয়পক্ষের লোকজন আমার কাছে আসে। জন্ম নিবন্ধন সনদ দেখে বয়স ঠিক থাকায় ৭ লাখ টাকা দেনমোহরে উভয়পক্ষের সম্মতিতে এ বিয়ে সম্পন্ন হয়।
চরমার্টিন ইউনিয়নের নিকা রেজিস্ট্রার কাজী মাকসুদুর রহমানের কাছে বিয়ে ও জন্মসনদের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেয়নি। জন্মসনদও দেখাতে পারেননি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, আমাকে বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। বাল্যবিয়ের অপরাধে বর-কনেসহ সহযোগীদের আইনের আওতায় আনা হবে।
জানা গেছে চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় সময় আইন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। তার ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণে অনিয়ম করা, ইউনিয়নে অবাধে বালু উত্তোলন জন্মনিবন্ধন বিতরণে টাকা নেয়া ও টাকা দিয়ে বয়স কমানো বাড়ানো সহ বিদ্যুৎ দেয়ার নামে টাকা উত্তোলন করেন। এই নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এই চেয়ারম্যানের অবৈধ কর্মকান্ড বহাল তবিয়তেই চলে।
উল্লেখ্য এই ইউসুফ আলী মিয়া ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই  সালিশে এক কিশোরীসহ দুজনকে পেটানোর অভিযোগে মামলা হলে জেল খেটে জামিনে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com