সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ৩৭,মোট আক্রান্ত ১শ’ ৮৬,

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১০.১৪ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলায় একদিনে সর্বোচ্চ ৩৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ২০, রামগঞ্জে ৭, কমলনগরে ৭, রামগতিতে ২ ও লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নমুনা নেয়া চাঁদপুরের ১ চাকুরীজীবি শনাক্ত হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর সদরে ১ ও রায়পুর উপজেলার ১ জন পুরাতন শনাক্ত ব্যক্তি রয়েছে। এনিয়ে লক্ষ্মীপুর জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন।
আজ সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টার (NILMRC) এ বিগত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সংগৃহীত নমুনা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে আজ রেজাল্ট পাওয়া যায়। সর্বমোট প্রাপ্ত রেজাল্ট ২শ’ ৮৫। এরমধ্যে নতুন পজেটিভ ৩১ জন। এছাড়াও NSTU হতে প্রাপ্ত- পজেটিভ- ৫ (কমলনগর) ও ঢাকা হতে আগত ১ (সদর) রয়েছেন। সর্বমোট জেলায় নতুন ৩৭ জন আক্রান্ত রোগী। এনিয়ে সর্বমোট রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন। এর আগে জেলায় পজেটিভ রোগীর সংখ্যা ছিল ১শ’ ৪৯ জন।
সদর উপজেলা লক্ষ্মীপুরে সনাক্ত ২০ জন করোনারোগী বিভাজন
১। লক্ষ্মীপুর পৌরসভা-০৭ জন
২। দক্ষিণ হামছাদী ইউনিয়ন- ০১ জন
৩। দালাল বাজার ইউনিয়ন- ০১ জন
৪। পার্বতীনগর ইউনিয়ন- ০১ জন
৫। বাঙ্গাখাঁ ইউনিয়ন- ০১ জন
৬। মান্দারী ইউনিয়ন- ০৪ জন
৭। লাহারকান্দি ইউনিয়ন- ০২ জন
৮। কুশাখালী ইউনিয়ন- ০২ জন।
৯। তেওয়ারীগঞ্জ ইউনিয়ন- ০১ জন।
লক্ষ্মীপুর সদর উপজেলায় অদ্য ২০ জনসহ সর্বমোট ৭৯ জন করোনারোগী সনাক্ত। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬জন। মৃত- ১ জন (মৃত্যুর পর স্যাম্পল থেকে সনাক্ত)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com