সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় ৪ জনের করোনা সনাক্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১১.০১ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে
 আবুনূর রাশেদ ঠাকুরগাঁও থেকেঃ উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৯ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। সদর উপজেলায় আক্রান্ত ২ জনের একজন নারী ও একজন পুরুষ। ২ জনেরই বাড়ি রহিমানপুর ইউনিয়ন। আক্রান্ত পুরুষ ব্যক্তিটি গাজীপুরে একটি গার্মেন্টসে চাকুরী করতেন। গত ১৮ মে তিনি ঠাকুরগাঁওয়ে ফিরেছেন। হরিপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী। তার বাড়ী উপজেলার জীবনপুর গ্রামে। তিনি নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকুরি করতেন। গত ১৫ মে তিনি ঠাকুরগাঁওয়ে ফিরেছেন। এছাড়াও পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪০ বছর বয়সী একজন পুরুষ। তার বাড়ী উপজেলার সেনুয়া গ্রামে। উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৮ জন, হরিপুর উপজেলায় ১৮ জন, রাণীশংকৈল উপজেলায় ৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এদিকে, ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে আবারও কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৭ মে) জেলা প্রশাসনের সভা কক্ষে প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় এ সিন্ধান্ত হয়। সভায় জানানো হয়, বৃহস্পতিবার (২৮ মে) থেকে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com