সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে আবারো দোকান খোলার সিদ্ধান্ত

  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০, ১০.৩৬ পিএম
  • ৮৩৯ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ ঠাকুরগাঁও থেকেঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে আবারও কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।বুধবার (২৭ মে) জেলা প্রশাসনের সভা কক্ষে প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় এ সিন্ধান্ত হয়। সভায় জানানো হয় বৃহস্পতিবার (২৮ মে) থেকে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে পুলিশ সুপার মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বপন ও কার্যনির্বাহী সদস্য সন্তোষ কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com