সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭শ’র নিচে : জনস হপকিন্স

  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০, ৭.৩১ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে পর পর তৃতীয় দিনের মতো মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭শ’ জনের নিচে নেমে এসেছে। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০০৩০ টা) গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৬৫৭ জন প্রাণ হারিয়েছে।
তারা জানায়, এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৯৮ হাজার ৮৭৫ জনে দাঁড়ালো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com