সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ভেঙ্গে গেছে নদী তীর রক্ষা বাঁধ

  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০, ৯.৫৫ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে লক্ষ্মীপুরে মধ্যরাতে ২০০ মিটার মেঘনা নদী তীর রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। সকালে বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয় মজু চৌধুরীর হাট-মতিরহাট সড়ক যোগাযোগ। বর্তমানে ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে লোকালয়ে ঢুকছে মেঘনা নদীর জোয়ারের পানি।
এতে করে জেলা সদর ও কমলনগর উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার বাসিন্দা বর্তমানে ভোগান্তির শিকার হচ্ছেন।
নষ্ট হচ্ছে ফসলী জমি। খুব শীঘ্রই বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদী তীর রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com