সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ছিনতাই করে পালানোর সময় রাজধানীর মতিঝিল থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১.৩৭ পিএম
  • ৬৩৫ বার পড়া হয়েছে

মোঃ মামুনুর রহমান খানঃ গতকাল রাজধানীর গুলিস্তান এলাকার মহানগর নাট্যমঞ্চের মেইন গেটের সামনে দিয়ে জনৈক ব্যবসায়ী আব্দুল মালেক ও তার সাথে থাকা মোঃ বাদশা রিক্সাযোগে মতিঝিলের আরামবাগ থেকে ব্যবসায়িক কাজে পুরনো ঢাকায় যাওয়ার পথে আচমকা ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা অন্য একটি রিকশাযোগে আব্দুল মালেকের রিক্সা জোরপূর্বক গতিরোধ করে তাদের কাছে থাকা অস্ত্র দেখিয়ে ভীতি প্রদান করে আব্দুল মালেক এর পকেটে থাকা ৯০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে মতিঝিলের দিকে যেতে থাকলে আব্দুল মালেক ও তার সাথে থাকা সঙ্গী সহ রিক্সা নিয়ে চিৎকার করতে করতে তাদের পিছে ছুটতে থাকেন এবং সেসময়ে মতিঝিল মার্কেনটাইল ব্যাংক দিলকুশা শাখার সামনে মতিঝিল থানার টহলরত পুলিশকে দেখতে পেয়ে মতিঝিল থানার পুলিশের এস‌আই মোঃ আব্দুর রাজ্জাক কে বিষয়টি জানিয়ে ছিনতাইকারীর রিক্সাটি দেখিয়ে দিলে এসআই মোঃ আব্দুর রাজ্জাক তার সঙ্গে থাকা ফোর্সসহ দ্রুত গাড়ি যোগে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে পুলিশ সাধারণ বীমা ভবনের সামনের পাকা রাস্তার থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় পল্টন মডেল থানার পুলিশ খবর পেয়ে টহলরত এসআই মোঃ কামরুল হাসান এর নেতৃত্বে ঘটনা স্হলে হাজির হয়ে আসামীদ্বয়কে নিজ হেফাজতে নিয়ে তল্লাশি করে আসামিদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করেন। এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। উল্লেখ্য এ সময় তাদের সাথে থাকা অজ্ঞাত নামা আর‌ও দুজন ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর একজনের নাম মোহাম্মদ সোহেল (২৫) পিতা নাসির মিয়া, এবং দ্বিতীয় জনের নাম মোহাম্মদ জুয়েল মিয়া ওরফে সাগর। পিতা মমতাজ উদ্দিন ওরফে কবির। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করে। এ সংবাদ লেখা পর্যন্ত পল্টন মডেল থানায় ছিনতাইয়ের বিষয়ে মামলা রুজু করা প্রক্রিয়াধীন ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com