সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় ১৮,৯০০ পিস ইয়াবাসহ  ৩ মাদক কারবারী আটক

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৪.২৪ এএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
(কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লা র‌্যাব-১১সিপিসি-২, এর একটি অভিযানিক দল ১৯ মে ২০২০ইং তারিখ মঙ্গলবার সকালে  জেলা সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোর্ড এলাকায় অভিযান পরিচালনাকালে ট্রাকের ড্যাশবোর্ডের অভ্যন্তরে লুকিয়ে ইয়াবা পাচারকালে ১৮,৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদককারবারীকে আটক করা হয়।র‌্যাব সূত্রে জানা যায় আটককৃত ওই মাদককারীরা হলেন, কক্সবাজার উখিয়া উপজেলার রাজা পালং এলাকার মোঃ ইসলাম মিয়ার ছেলে মোঃ শামসুল আলম(২৭) একই এলাকার মোঃ আবু তালেব’র ছেলে মোঃ সাকের উদ্দিন(২৮), টেকনাফ উপজেলার রাজার ছড়া পূর্বপাড়’র আলী আহম্মদ’র ছেলে মোহাম্মদ হোসেন(৩৫)।
পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার’র স্বাক্ষরিত প্রেস রিলিজ থেকে জানা যায়,ঐ মাদক কারবারীরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তারা প্রাথমিক জিগাসাবাদে স্বীকার করেন।
তবে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও ২:৩০ মিমিটে কুমিল্লা র‌্যাব-১১সিপিসি-২ এর মেজর তালুকদার নাজমুস সাকিব’র সেল ফোনে জানতে চাইলে তিনি  ওই বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com