সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাজীপুরে ব্র্যাক ব্যাংকের হাড়িনাল বাঁজার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭.২০ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুরের
হাড়িনাল বাজারে নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১৮ জুন ২০২৬ আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায়
নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্র্যাক
ব্যাংকের যে অঙ্গীকার, এই আউটলেট উদ্বোধন তারই প্রতিফলন। নতুন এই আউটলেটটি চালুর মাধ্যমে
দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের মোট এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা এখন ১,১১৭টি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওনাল কো-অর্ডিনেটর মোবারক হোসেন,
গাজীপুর রিজিওনের টিম লিড আশরাফুল আলম, এজেন্ট ব্যাংকিং কর্পোরেট কালেকশনের মহিতোষ সরকার
মাহিম, কর্পোরেট ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার মকছেদ আলম এবং জয়দেবপুর এসএমই ইউনিটের ইন-
চার্জ রেজাউল করিম।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা বলেন, হাড়িনাল বাজার আউটলেটটি স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র
উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে অ্যাকাউন্ট খোলা, টাকা
জমা ও উত্তোলন, ইউটিলিটি বিল পরিশোধ এবং রেমিট্যান্সের টাকা তোলার মতো সব জরুরি ব্যাংকিং সুবিধা
পাওয়া যাবে। ফলে স্থানীয় গ্রাহকদের আর কষ্ট করে দূরের শহরের শাখায় যেতে হবে না।
এই নতুন আউটলেটটি চালুর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ মানুষকে ফরমাল ব্যাংকিং চ্যানেলের
আওতায় এনে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবে
বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com