সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তরার দিয়াবাড়ি গরুর হাটে ২৪- ঘন্টা ক্যাশলেস ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬, ৮.০৭ পিএম
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত কোরবানির গরুর হাটে
ক্যাশলেস কোরবানি ক্যাটল হাট বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
গরুর হাটে এই ডিজিটাল পেমেন্ট বুথ বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগের অংশ। দিয়াবাড়ি গরুর
হাটে ব্র্যাক ব্যাংককে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের এই বুথে ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল
সার্ভিসেস (এমএফএস)-এ টাকা জমা ও উত্তোলন, যেকোনো ব্যাংকে টাকা পাঠানো ও গ্রহণ,
কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট, তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা, জাল নোট
শনাক্তকরণ এবং ২৪-ঘন্টা এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এই বুথের মাধ্যমে পশু ব্যবসায়ীরা নিরাপদে বিক্রির অর্থ ব্যাংকে জমা রাখতে পারবেন, ফলে নগদ
অর্থ ব্যবহারের ঝুঁকি কমবে। একই সঙ্গে ক্রেতারাও দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত
হয়ে উঠবেন।
২০২৬ সালের ২৪ মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গবাদিপশু খামারি, ব্যবসায়ী, ক্রেতা, ঢাকা
উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাসহ কোরবানির পশুর হাট সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিসেস
ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ এন এম মঈনুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম
মুনীর এবং ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি। ব্র্যাক
ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার দেবাশীষ ভৌমিক এবং ক্লাস্টার
ম্যানেজার জাহেদুল মতিন।

এই উদ্যোগের আওতায় কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা পিওএস মেশিন, বাংলা কিউআর
পেমেন্ট, এজেন্ট ব্যাংকিং, এটিএমে নগদ জমা ও উত্তোলন সুবিধাসহ অন্যান্য ডিজিটাল ব্যাংকিং
চ্যানেলের মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেন করতে পারবেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো ঈদ-উল-আজহার পশু বেচাকেনার মৌসুমে নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত
লেনদেন নিশ্চিত করা এবং নগদ অর্থ বহনের সঙ্গে সংশ্লিষ্ট চুরি, প্রতারণা ও জাল নোটের ঝুঁকি
কমানো। পাশাপাশি এই কর্মসূচি আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার পাশাপাশি স্মার্ট ও ক্যাশলেস
বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com