সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মৌলিক চাহিদা পূরণে সর্বাত্মক চেষ্টা চালানো হবে : মেয়র তাপস

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১০.০৫ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

আগামী ৯০ দিনের মধ্যে নগরবাসীর মৌলিক চাহিদা পূরণে সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫টি মৌলিক পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিবেন বলেও তিনি জানান।
দায়িত্ব নেয়ার পর আজ এক অনলাইন সংবাদ ব্রিফিংয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।
এর আগে দুপুরে নগর ভবনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হকের কাছ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় মেয়রের স্ত্রী, মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।ডিএসসিসির নতুন মেয়র সাংবাদিকদের সামনে তার কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি চলমান মহামারী করোনাভাইরাস প্রতিরোধ, এডিস মশা আথাৎ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা নিয়ন্ত্রণে নিশক নিধন কার্যক্রম জোরদারে অগ্রাধিকার দেবেন। মশক নিধনে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি নগরীর আর্বজনা দ্রুত অপসারণ এবং রাস্তা-ঘাট, অলি-গলি পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দিবেন। মেয়র বলেন, নগরীর আরো বড় সমস্য যানজট নিরসনে পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতির ঘোষণা দিয়ে বলেন, ‘অনিয়ম, ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, স্বজনপ্রীতি ডিএসসিসির উন্নয়নকে মারাতœক বাধাগ্রস্ত করছে। আর এই দুর্নীতির কারণে অনেকাংশে উন্নয়নের সফলতা পাওয়া যায় না। ডিএসসিসিতে সব ধরনের দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
মেয়র বলেন, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রি ডিএসসিসিতে বিতরণ চলমান থাকবে। একইসাথে চলমান ভাল উন্নয়নমূলক কার্যক্রমও চলবে।
তিনি বলেন, আগে জীবন, আর জীবন থাকলে জীবীকা থাকবে। তিনি ঢাকাবাসীর স্বাস্থ্য রক্ষায় হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি ঢাকাবাসীর কল্যাণে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উন্নত ঢাকা গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি সারা বিশ্বের জন্য একটি সংবেদনশীল বিষয়। জীবন ও জীবিকার মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় করতে হবে। অর্থনীতি এবং জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এলক্ষ্যে জাতীয় কমিটি গঠন করে দিয়েছেন। সরকারী প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন গঠিত কমিটির সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখেই কার্যক্রম চালিয়ে যাবো।’
তাপস বলেন, আগামী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর পিক সিজনে ঢাকাবাসীকে যেন ডেঙ্গু মশার প্রকোপ থেকে সুরক্ষা সেবা দিতে পারি সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে চলমান ভালো কাজের ধারাবাহিকতা চালিয়ে যাবো, প্রয়োজনে আরো বেগবান করা হবে।
তিনি করোনাক্রান্ত হয়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে বলেন, গত বছরের মত ঢাকাবাসী যেন ডেঙ্গুতে কষ্ট না পান সেজন্য এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবং সকলের সাথে পরামর্শ করে করণীয় ঠিক করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com