সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে করোনায় আরো ১জনের  মৃত্যুে, আক্রান্ত-১০২ ৭ বাড়ি ৩ বাজার লকডাউন

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ৫.১৪ পিএম
  • ৪৬৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক অবসর প্রাপ্ত স্বাস্থ্য সহকারী মৃত্যুবরণ করেছে। তিনি দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মৃত: জব্বার আলীর পুত্র নুরুল ইসলাম (৭২)। করোনা পজেটিভ রিপোর্ট আসার একদিন পর শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ নিয়ে দেবীদ্বারে মৃতের সংখ্যা দাড়াল ৯জনে। এদের মধ্যে দু’জনই জীবদ্বশায় জানতে পেরেছেন তারা করোনায় আক্রান্ত ছিলেন, বাকী ৭জনই মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত দেবীদ্বারে করোনা পজেটিভ রোগির সংখ্যা দাড়িয়েছে ১০২ জনে। ফলে দেবীদ্বার উপজেলা এখন রেড জোন হিসেবে চিহ্নীত। দেবীদ্বার উপজেলা প্রশাসন দেবীদ্বার গোমতী আবাসিক এলাকায় একই পরিবারের ৫জন আক্রান্তের বাসা, স্বামী-স্ত্রী দু’জন আক্রান্ত হওয়া হাসপাতাল রেডের কান্তিধারা হাউজ, বারেরা, বড়আলমপুর, সুবিল ফতেহাবাদ, বল্লভপুর, জীবনপুর গ্রামের এক জন করে আক্রান্ত হওয়াদের ৭টি বাড়ি, ১০জন আক্রান্ত হওয়া নবিয়াবাদ সম্পূর্ণ গ্রাম, রসুলপুর ইউনিয়নের ইনসাফ মার্কেট, সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার, ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজার লক ডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, আজ করোনায় আক্রান্ত হয়ে পৌর এলাকার বড়আলমপুর গ্রামের নুরুল ইসলাম মারা গেছেন। তার জানাযা ও দাফন নিয়মানুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে শণিবার দুপুরে সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com