সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সমাজসেবার পক্ষে  নদী ভাঙ্গা মানুষের মাঝে ত্রাণ বিতরণ 

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ৭.৫৬ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারানো পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছে জেলা সমাজসেবা কার্যালয়। আজ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানসহ আরো অনেকে।
জানা গেছে, নদী ভাঙন কবলিত ছিন্নমূল পরিবারগুলো দীর্ঘদিন ধরে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সংলগ্ন লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের দুই পাশে মানবেতর জীবনযাপন করছেন। তারা দিনমজুরি ও ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছিল। চলমান সংকটে তারা কর্মহীন হয়ে পড়ে। তাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে ছিন্নমূল পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়াল জেলা সমাজসেবা কার্যালয়।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের জন্য রয়েছে- ৮ কেজি চাল এবং ১ কেজি করে ডাল, তেল, পেঁয়াজ ও লবণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com