শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ৩.১১ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এসব প্রাণহানির অধিকাংশ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। গত বছরের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং পরে তা সারা বিশ্বে  ছড়িয়ে পড়ে। গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ২০৩০ টায় বিশ্বে  বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ শুরুর প্রথম থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ১৪০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ৩ হাজার ৭১৪ জনে দাঁড়িয়েছে।
করোনা ভাইরাসে বিশ্বে  সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে। এরপরের অবস্থানে থাকা ব্রিটেনে মৃতের সংখ্যা ৩৩ হাজার ৬১৪ জনে, ইতালিতে ৩১ হাজার ৩৬৮ জনে, ফ্রান্সে ২৭ হাজার ৪২৫ জনে এবং স্পেনে ২৭ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com