সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে কাল থেকে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হবে : শিক্ষা মন্ত্রণালয়

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮.৫০ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে
বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ছুটি পবিত্র ঈদুল ফিতরেরর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ অনুযায়ী কার্যকর থাকবে।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত আদেশে এ কথা জানানো হয়। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে অফিস আদেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে ১১টি বিশেষ নির্দেশনা পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনাগুলো হলো—

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে; বর্তমানে ব্যবহৃত আলোকসজ্জার বা আলোর অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে; অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে; এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে; কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা নিশ্চিত করতে হবে; করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না; পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার বাড়াতে হবে; অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল যন্ত্র বন্ধ রাখতে হবে; যেকোনো ধরনের শোভাবর্ধক আলোকসজ্জা সম্পূর্ণ পরিহার করতে হবে; সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে; জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com