সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৪৬ পিএম
  • ৪২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৬তম ফাইন্যান্স কমিটির সভা ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া।

ফাইন্যান্স কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি; ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ); কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি, কর্ণেল অ্যাডমিন, এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এরিয়া; লেঃ কর্ণেল মোহাম্মদ সায়েদুর রহমান (অবঃ), কো-অর্ডিনেটর, এডব্লিউটি (এডুকেশন ডিভিশন); মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, এসিএ, এসিএমএ এবং ড. ফাতেমা জোহারা, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ফাইন্যান্স ও একাউন্টস) এস. এম. সিরাজুল মুনির উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com