সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে তামাক নিয়ন্ত্রণে রাখাইন ও সুশীল সমাজের বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৭.৩৪ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদারঃ– তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ফলিফা ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনার তালতলী রাখাইনপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় তালতলী রাখাইন পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাখাইন আদিবাসী ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে তামাকজাত পণ্যের ব্যবহার কমানো, জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে তামাকমুক্ত রাখতে করণীয় পরামর্শ এবং আইন প্রয়োগে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

খলিফা ফাউন্ডেশনের প্রতিনিধি সৈয়দ মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির পার্টনারশিপ এন্ড নেটওয়ার্কিং ম্যানেজার আলি আজমান। বৈঠক শেষে তামাক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ জোরদার করা এবং নিয়মিত এ ধরনের সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com