সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা! 

  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪.১৫ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত সালমা (১৩) আজ দুপুরের দিকে ঘরে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। সে মৈশাল বাড়ির মনোয়ার হোসেনের বড় মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
পুলিশ জানায়, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা।
নিহত সালমার সহপাঠী ও শিক্ষকরা জানান, সে নিয়মিত পড়াশোনা করত এবং মাদ্রাসায় উপস্থিতিতেও ধারাবাহিক ছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।
উল্লেখ্য, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনে কাউকে একা না রেখে কাছের মানুষ বা দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com