মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে জমি বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৫.৫৬ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম তোফায়েল আহমেদ। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজার নাম রাশেদ বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় তোফায়েল আহমেদ গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) বেলা আনুমানিক ১১টার দিকে তোফায়েল আহমেদ মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নিহত তোফায়েল আহমেদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা পারিবারিক বিরোধের দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধানের মাধ্যমে এ ধরনের সহিংসতা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com