সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনায় সবচেয়ে আক্রান্ত বিশ্বের অর্থনীতি।

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০, ১.০২ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

শতকোটি করোনাভাইরাসের কুলে এরা সপ্তম, যারা মানুষকে রোগে ফেলছে। প্রথম চারটি প্রতি শীতে সর্দিকাশির মধ্যে সীমাবদ্ধ রাখে আক্রমণ। বাকি দু’টি হল সার্স ও মার্স। যা সীমিত সময়ে হানাদারি চালিয়েই আপাতত বিশ্রামে। কিন্তু সপ্তমটি বড়সড় বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে মানবজাতিকে।

ছ’মাস আগেও মানুষের শরীরে ছিল না এরা। আর এখন নোভেল করোনাভাইরাসের পাঠশালায় মাস চারেক ধরে কার্যত দিশাহারা অবস্থা বিজ্ঞানীদের। প্রথমে শ্বাসকষ্টের অসুখ মনে করা হলেও, দেশে দেশে চিকিৎসক-বিজ্ঞানীরা দেখছেন, এই ভাইরাস পা থেকে মাথা, ফুসফুস, কিডনি, হৃদ্‌যন্ত্র, রক্তের কোষ, শরীরের যে কোনও অঙ্গেই থাবা বসাচ্ছে। রক্ত জমাট বাঁধিয়ে দিচ্ছে। প্রথম দিকে এ সবের কোনও উপসর্গই থাকছে না। প্রবীণদের তো বটেই ছাড় দিচ্ছে না শিশুদেরও।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতি-কুশলী ডেভিড বিশাই হুঁশিয়ারি দেন, “দেড়-দু’বছরে নোভেল করোনাভাইরাস তথা সার্স-কোভ-২-এর প্রতিষেধক না-বেরোলে বিশ্বের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের মধ্যে রোগটা ছড়াবে। তাঁদের মধ্যে এর প্রতিরোধ-ক্ষমতা তৈরি না-হওয়া পর্যন্ত কোভিড-১৯-এর হানাদারি থামবে না।
বিশাইয়ের মতে, দেড়-দু’বছরে প্রতিষেধক হাতে না-এলে তার নিদারুণ প্রভাব পড়বে ভারতের অর্থনীতির উপরে। স্বাস্থ্য ক্ষেত্রে না-মিলবে এর মোকাবিলার পরিকাঠামো, না-মিলবে উপযুক্ত সংখ্যক স্বাস্থ্যকর্ম। স্থানীয় আর্থ-সামাজিক ও জনবসতির চরিত্র অনুযায়ী অবিলম্বে কোনও নীতি স্থির করা উচিত সরকারের। অর্থনীতি বিশেষজ্ঞ উজ্জ্বল ঠকরের বক্তব্য, “কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় বিপর্যয়টা নিয়ে ভাবতে বাধ্য করছে। তা হল দারিদ্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com