সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি নির্মাণাধীন ভবন থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬.১৯ পিএম
  • ৯২ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি নির্মাণাধীন ভবন থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারি মো. নাছিরকে (৫০) আটক করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭-এর একটি নিয়মিত টহল দল পতেঙ্গার ধুমপাড়া এলাকায় টহল দিচ্ছিল। র‌্যাব টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। তল্লাশিকালে ভবনটির ভেতরে থাকা একটি খড়ের গাদার নিচ থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় মাদক কারবারি মো. নাছিরকে।

অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com