সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৮.৪৭ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ বাজারে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
স্থাণীয় সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দফাদার ব্রীজ বাজারের চা বিক্রেতা মনিরুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববতি নজরুল ইসলাম খানের দোকান ঘরটি অর্ধেক পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কমর্ীরা ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে মনিরের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
চা বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, আমার দোকান ঘরে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে দোকান ঘরে আগুন লেগে মালামালসহ ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অপর দোকানদার নজরুল ইসলাম জানান, আগুনে আমার মুদি দোকান ঘরের অর্ধেক পুড়ে গেছে। এতে আমার কিছু মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকা।
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রনে এনেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মনিরের চায়ের দোকানে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি দোকানে আনুমানিক দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com