সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ড্রেজিং কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে : নৌপরিবহন উপদেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮.১২ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

ড্রেজিংবিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দেশে-বিদেশে খ্যাতনামা ড্রেজিং কোম্পানিগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, দক্ষ জনবল তৈরীর মাধ্যমে ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট দেশের ড্রেজিং কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধনকালে নৌ পরিবহন  এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইতোঃপূর্বে ড্রেজিং বিষয়ক কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিলো না। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সারা দেশেই বছরের বিভিন্ন সময়ে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু আমাদের ড্রেজিং বিষয়ে দক্ষ জনবলের অভাব রয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

উল্লেখ্য, ইনস্টিটিউটটিতে বিভিন্ন মেয়াদে ২৮টি কোর্সের কার্যক্রম চালু হয়েছে। এখানে ড্রেজার মেশিন প্রস্তুত বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে একটি ইমার্জেন্সি ফেরিঘাট স্থাপন ও বিদ্যমান শিমুলিয়া নদী বন্দর বহাল রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ইকো ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে একটি ইকোপার্ক নির্মাণ করা যায়।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান  কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সীগঞ্জের পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল)সহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com