সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুরের চলিশায় নিমগাছ রোপণ

  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৭.৩৮ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :
প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা বাজারের ভারানি খালের ধারে  নিমগাছ রোপন করা হয়েছে।  জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৬ জুলাই)  নিমগাছ রোপন কর্মসূচী অনুষ্ঠিত।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনার।জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা সাংবাদিক  ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা চলিশা। ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা বাজার সংলগ্ন খালটি কাটার পর এর উদ্বোধন করতে আসেন। তখন পানির সেচ পাম্প চালাতে গিয়ে আহত হন প্রেসিডেন্ট জিয়াউর। তার হাতে কাটাখাল এর পাশে  নিম গাছের চারা রোপন করা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com