সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫, ৭.৪৪ পিএম
  • ৯৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত।

সোমবার (০৫ মে) সকাল ১০ টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে আমারদেশ পাঠক মেলার উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে ও সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ইমাম হোসেন মাসুদ, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায় মো: শফিকুল ইসলাম (শাফিক), প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব কুমার রায়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান (রিপন), সাবেক ছাত্রনেতা এস এম মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাচানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “মেঘনা গ্রুপ স্বৈরাচারী শাসনকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এ সময় বক্তারা সাংবাদিক মাহমুদুর রহমানকে ‘সাহসী কলম সৈনিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com