সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পুলিশের চেকপোস্টে ধরা চট্টগ্রাম থেকে নোয়াখালী নেওয়া হচ্ছিল অস্ত্রগুলো

  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫, ৭.২৬ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে থেকে বিক্রির উদ্দেশে নোয়াখালীতে নেওয়ার পথে ৬টি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক ও দেশীয় রাইফেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে সীতাকুণ্ডের বাঁশবাঁড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও অস্ত্র জব্দ করা হয়।

শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত আসামিরা হলো– বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ণ ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ত্রগুলো মহেশখালীতে তৈরি করা হয়। বিক্রির জন্য এগুলো নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযানের সময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহ হওয়ায় পরে সেখানে তল্লাশি করে অস্ত্রগুলো জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়। আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অস্ত্র জব্দ ও দুজনকে আটকের ঘটনায় পুলিশ সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলা দায়ের করেছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র বিক্রির সাথে মূল হোতাদের ধরতে পুলিশের অভিযান চলমান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com